1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিপিএল খেলতে আসা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিপিএল খেলতে আসা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলছে। বরাবরের মতো এবারও বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের চাহিদা শীর্ষে। অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান থেকে একাধিক ক্রিকেটারকে দলে টেনেছে। তাদের মধ্যে তারকা ক্রিকেটারও রয়েছে। রয়েছেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও।

খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে ৭ জন পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী বছরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ডাম্বুলায় ৭, ৯ ও ১১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সফরের স্কোয়াড আজ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা ফাহিম আশরাফ ও খাজা নাফাই দলে ডাক পেয়েছেন। খাজা নাফাই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা মোহাম্মদ নওয়াজ ও শাহিবজাদা ফারহানও সুযোগ পেয়েছেন। তারা দুজনই টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটার।

এছাড়া ঢাকা ক্যাপিটালসে আছেন সালমান মির্জা ও উসমান খান। সিলেট টাইটান্সে আছেন সাইম আইয়ুব। জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন তারা।

২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিদের থেকে পাওয়া তথ্য মতো, এই ৭ ক্রিকেটার সিলেট পর্ব পর্যন্ত বিপিএলে থাকবেন। এরপর জাতীয় দলে যোগ দিতে পাকিস্তান ফিরবেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর তাদের প্রয়োজন হলে আবার যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT