1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রংপুরের বোলিং তোপে একশ রান পেরুতেই অলআউট চট্টগ্রাম - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রংপুরের বোলিং তোপে একশ রান পেরুতেই অলআউট চট্টগ্রাম

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || জয় দিয়ে বিপিএলের এবারের আসর শুরু করা চট্টগ্রাম রয়্যালসের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংটা সুবিধাজনক হলো না। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে তারা। কিন্তু ফাহিম আশরাফ ও মোস্তাফিজুর রহমানদের বোলিং তোপে ১৭.৫ ওভারে ১০২ রানেই অলআউট হয়ে যায়।

বল হাতে ফাহিম ৩.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। বিপিএলে এটা তার দ্বিতীয় ফাইফার। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন নাহিদ রানা, আলিস আল ইসলাম ও সুফিয়ান মুকিম।

তার আগে ব্যাট করতে নেমে ৩ রানেই অ্যাডাম রসিংটনের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর শুরুটা অবশ্য দারুণ করেছিলেন নাঈম শেখ। মাত্র ২০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৩৯ রান করে তিনি আউট হলে উইকেট মিছিল শুরু হয়। পাওয়ার প্লেতে ৫১ রান তোলা চট্টগ্রাম অলআউট হয় ১০২ রানে! নাঈম ছাড়া আগের ম্যাচে ব্যাটে ভালো করা মির্জা বেগ ২ চারে করেন ২০ রান। আর আবু হায়দার রনি করেন ১৩ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা। তাতে অল্পরানেই গুটিয়ে যায় বিসিবির মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT