1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাফুফের শোক বার্তায় লেখা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন ‘প্রভাবশালী নেত্রী’ হিসেবে ভূমিকা রেখেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান ‘স্মরণীয়’ হয়ে থাকবে।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। নেতৃত্ব ও সংগ্রামের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে পোস্টে উল্লেখ করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যগণ, সাধারণ সম্পাদক, বাফুফের সকল স্থায়ী কমিটি এবং সকল কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT