1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কৃষি গুচ্ছ পরীক্ষা: বেরোবি কেন্দ্রে অংশ নেন ২,৮১২ পরীক্ষার্থী - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

কৃষি গুচ্ছ পরীক্ষা: বেরোবি কেন্দ্রে অংশ নেন ২,৮১২ পরীক্ষার্থী

বেরোবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার দেখা হয়েছে

বেরোবি প্রতিনিধি || রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেরোবি কেন্দ্র থেকে মোট ২ হাজার ৮১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার ছিল ৯৩.৭৩ শতাংশ।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম, বেরোবি রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT