1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে
(বাঁ থেকে) এ বি এম আব্দুস সাত্তার এবং এ এ এম সালেহ (সালেহ শিবলী)।

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আজ (শনিবার ৩ জানুয়ারি) বিএনপি পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা এবং রাজনৈতিক ও গণমাধ্যম সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত দুজনই নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন কর্মকর্তা হিসেবে পরিচিত। অন্যদিকে সাংবাদিকতায় দীর্ঘদিন সক্রিয় থাকা এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যম অঙ্গনে সুপরিচিত নাম।

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই নিয়োগের মাধ্যমে বিএনপির রাজনৈতিক কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT