1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দীপিকার পাঁচ জানা-অজানা অধ্যায় - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দীপিকার পাঁচ জানা-অজানা অধ্যায়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘মাস্তানি’খ্যাত এ অভিনেত্রী ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) ৪০ বছর পূর্ণ করে একচল্লিশে পা দিতে যাচ্ছেন। বিশেষ দিন উপলক্ষে চলুন আরো একবার জেনে নিই, দীপিকার জানা-অজানা পাঁচ অধ্যায়—

এক. দীপিকা পাড়ুকোনের বাবা-মা ডেনমার্কের কোপেনহেগেনে বসবাস করতেন। সেখানেই জন্মগ্রহণ করেন দীপিকা। তার জন্মের কিছুদিন পরই দীপিকা পাড়ুকোনের পরিবার ভারতের বেঙ্গালুরুতে চলে আসে।

দুই. দীপিকা পাড়ুকোন বহুমুখী প্রতিভার অধিকারী। কেবল অসাধারণ অভিনেত্রীই নন, বরং একজন জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়ও। তার বাবা প্রকাশ পাড়ুকোনে একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। এর আগে এই আইকনিক অভিনেত্রী অলিম্পিক ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর সঙ্গে খেলার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন।

তিন. দীপিকা পাড়ুকোনে ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী যে টাইম ম্যাগাজিনের কভারে দু’বার স্থান পেয়েছেন।

চার. বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী বলেছেন, “দীপিকাই নতুন ড্রিম গার্ল।” সঞ্জয় লীলা বানসালি দীপিকাকে বৈজয়ন্তীমালার সঙ্গে তুলনা করেছেন, যে ছিলেন হেমা মালিনীর আদর্শ।

পাঁচ. চলচ্চিত্র জগতে আসার আগে দীপিকা উঠতি অভিনেতা নিহার পান্ডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর খুবই নাটকীয়ভাবে নিহারকে ছেড়ে দেন এই অভিনেত্রী। নিহারের সঙ্গে দীপিকার সম্পর্কের ওপর ভিত্তি করে একটি সিনেমা তৈরির কথা ছিল। যদিও তা বাস্তবে রূপ নেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT