1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ১১ জানুয়ারি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

মিরাকল ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা ১১ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির আগামী ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০০ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৫টি। এর মধ্যে সর্বশেষ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.২৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৮৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৪.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT