1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আলোচনা-সমালোচনার মুখে তাহসানের স্ত্রী - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আলোচনা-সমালোচনার মুখে তাহসানের স্ত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে
রোজা আহমেদ

বিনোদন ডেস্ক || পরনে করসেট গাউন। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। কানে দুল, হাতে আংটি। চোখে-মুখে স্নিগ্ধতার ঢেউ। এমন লুকে ধরা দিয়েছেন সংগীতশিল্পী তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) ছিল এ দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কটি ছবি পোস্ট করেন রোজা আহমেদ, তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই মেকআপ আর্টিস্ট।

রোজা আহমেদকে এ লুকে দেখে নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ফলে তাকে নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। একটি অংশ যেমন প্রশংসা করছেন, অন্য অংশটি কটাক্ষ করে মন্তব্য করছেন। আফরোজা লেখেন, “আপনাকে খুব সুন্দর লাগছে।” নিশিতা লেখেন, “অসাধারণ লাগছে।” লোপা লেখেন, “আমি ভাবছি জাহ্নবী কাপুর।”

অন্যদিকে, তাহসান খানকে টেনে নানা ধরনের মন্তব্য করছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে মণি লেখেন, “আপনার স্বামী মনে হয় দ্বীনের কথা ভেবে গান ছেড়েছে না?” জান্নাত লেখেন, “জামাই হাজি হইতেছে, আর বউ পাজি হইতেছে।” আবার বাণু নামে একজন পরামর্শ দিয়ে লেখেন, “শোন মেয়ে এত খোলামেলা হবে না।” তাছাড়াও অনেকে এমন নোংরা ভাষায় মন্তব্য করেছেন, যা প্রকাশের অযোগ্য।

রোজা আহমেদের এ ছবিকে কেন্দ্র করে আলোচনা চলছে

এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন রোজা আহমেদ। তার পোশাক নিয়ে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করলেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তিনি। বরং এরপর আরো ৬টি পোস্ট দিয়েছেন রোজা।

স্বামীর সঙ্গে রোজা আহমেদ

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০১৭ সালে। ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও একা ছিলেন তাহসান। গত বছরের ৫ জানুয়ারি মেকওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT