1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এসপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ২ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এসপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আক্তারুজ্জামান মিয়ার কাছে পুলিশ বুথ নির্মাণের জন্য ডোনেশন দাবি করেছে প্রতারকরা। ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে তারা ২ লাখ টাকা দাবি করে। এর মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।

পরে সন্দেহ হলে ভুক্তভোগীর পক্ষে চিরিরবন্দর থানায় মামলা করা হয়। পরে ডিবির বিশেষ টিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. জুনাইদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও নগদ ১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT