1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গুলশানে আরো ২০ কাঠা জমি কিনবে সিটি ব্যাংক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গুলশানে আরো ২০ কাঠা জমি কিনবে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ রাজধানীর গুলশান- ২ এলাকায় আরও ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ নতুন যে জমিটি কেনার সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের নিজস্ব জমির পাশেই অবস্থিত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, গুলশান এভিনিউর ব্লক-সিইএনসি, সড়ক-৯ এ সিটি ব্যাংকের প্রায় ২০ কাঠা জমি রয়েছে। নতুন করে যে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বিদ্যমান জমির লাগোয়া। এরইমধ্যে বাংলাদেশ ব্যাংক জমি কেনার বিষয়ে ব্যাংকটিকে অনুমতি দিয়েছে।

আলোচিত জমি কেনার জন্য রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট অন্যান্য খরচসহ ব্যাংকটির মোট ৩৪৫ কোটি টাকা ব্যয় হবে। পরবর্তীতে নতুন ও বিদ্যমান জমির উপর বহুতল ভবন নির্মাণ করা হবে। এই ভবন নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮৫৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ভবন নির্মাণের এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT