1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে: তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার দেখা হয়েছে
শনিবার হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: টেলিভিশন থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক || প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

শনিবার (১০ ডিসেম্বর) হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে কিন্তু আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না।”

দেশে ফিরে বেশ কয়েকটি জায়গায় তিনি গেছেন জানিয়ে বলেন, “আমার কাছে মনে হয়েছে, নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছেন, একটি আশা দেখতে চাইছেন। শুধু নতুন প্রজন্মই নয়, আমার কাছে মনে হয়েছে সব প্রজন্মই একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতি করি, তাদের কাছে অনেক প্রত্যাশা। সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে আমরা জাতিকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারব।”

উপস্থিত এক নারী সাংবাদিক নিরাপত্তার বিষয়ে কথা বলেন। সে বিষয়ে তারেক রহমান বলেন, “শুধু নারী নয়; নারী–পুরুষ সবারই নিরাপত্তা প্রয়োজন। গত বছর সম্ভবত সাত হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। কিন্তু ঘটনা ঘটছে—কোনো বছর কম, কোনো বছর বেশি। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা কেন ঘটছে? এমন অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা করা উচিত।”

কৃষি খাতে সমস্যা সমাধানের জন্য বিএনপির কৃষি কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি। স্বাস্থ্য খাতের সমস্যার কথা বলতে গিয়ে তিনি বলেন, “একটি বড় সমস্যা হলো স্বাস্থ্য খাত। দেশে প্রায় ২০ কোটি মানুষ বাস করে। উন্নত অনেক দেশ প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। আমরাও হেলথ কেয়ারার নিয়োগ করতে চাই, যারা মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT