1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৮৫ শতাংশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৮৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ জানুয়ারি, ২০২৬) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৮৫ শতাংশ।

‎শনিবার (১০ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৬৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৮২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৬ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ।

‎এর আগের সপ্তাহের শুরুতে (২৮ ডিসেম্বর, ২০২৫ থেকে ১ জানুয়ারি, ২০২৬) পিই রেশিও ছিল ৮.৬৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৬৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০৩ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৩৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.২৮ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৪৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ৯.১৫ পয়েন্টে, আর্থিক খাতে ১০.২৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.০৩ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.৩০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.১২ পয়েন্ট, সিমেন্ট খাতে ১২.৩৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১২.৩৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৬৭ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.৬৩ পয়েন্টে, আইটি খাতে ১৪.৪৪ পয়েন্টে, বিবিধ খাতে ১৪.৮৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৬.১৮ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৭ পয়েন্টে, ট্যানারি খাতে ৬০.২৪ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৬.৩৩ পয়েন্টে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT