1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুরে কনকনে শীত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দিনাজপুরে কনকনে শীত

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪১ বার দেখা হয়েছে
কুয়াশার মধ্যে কাজের সন্ধানে বের হয়েছে মানুষ

দিনাজপুর প্রতিনিধি || কনকনে শীতে কাঁপছে দিনাজপুরের জনজীবন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি জানিয়েছেন।

শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করছে বিভিন্ন যানবাহন। ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রংপুর বিভাগসহ দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭, রংপুরে ১০ দশমিক ২, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১০, নওগাঁর বদলগাছিতে ১০, বগুড়ায় ১০ দশমিক ৪, রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ১০, চুয়াডাঙ্গা ৯ দশমিক ৩, যশোর ৯ দশমিক ৮, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT