1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত ২টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

রবিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান তারা। পরে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন শ্রমিকরা। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে যৌথ বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT