1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে, বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‘ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে, বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে
তাহসান খান ও রোজা আহমেদ

বিনোদন প্রতিবেদক || ভাঙনের সুর বাজছে সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সংসারে। ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করছেন তাহসান। রোজার সঙ্গে আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থার কথাও সংবাদমাধ্যমে জানিয়েছেন এই তারকা।

এই মুহূর্তে কোথায় আছেন কিংবা কীভাবে সময় কাটাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে তাহসান জানান, তিনি এখন একা একা দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। সময় কাটছে ভ্রমণ আর বই পড়ে। নিজের পরিস্থিতি নিয়ে তাহসানের ভাষ্য, “ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”

শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন তাহসান। তবে অসুস্থতার কারণ আপাতত প্রকাশ্যে আনতে নারাজ। সে কারণেই ফোনে কথা বলার বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলেও জানান এই গায়ক।

এই কঠিন সময়ে সবার কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, “দোয়া করবেন, যেন আমি এই সময়টা দ্রুত পার করতে পারি।”

বলে রাখা ভালো, গত বছরের শুরুতে হঠাৎ বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করলেও এক বছরের মাথায় সেই সম্পর্কে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজার মধ্যে টানাপড়েন শুরু হয়। গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT