1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার দেখা হয়েছে
সোমবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিশেষ প্রতিবেদক || জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা ক‌রে‌ছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১২ জানুয়ারি) সকা‌লে ঢাকার বসুন্ধারায় আমিরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, মি. রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন)।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে দা‌বি ক‌রে জামায়া‌তের পক্ষ থে‌কে বলা হয়, চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে জামায়াত নেতা‌দের ম‌ধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT