1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাবিতে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের সনদ বিতরণ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঢাবিতে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের সনদ বিতরণ

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি || ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের উদ্যোগে রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের চতুর্থ ব্যাচের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের সেমিনার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

রিসার্চ মেথডলোজি প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্ম সচিব ড. সাদিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওএসএল বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের শিক্ষক মেহনাজ সাদেক।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে যুগোপযোগী গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মানসম্মত গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন, কার্যকর নীতি-নির্ধারণ এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টি সম্ভব নয়।”

গুণগত ও পরিমাণগত গবেষণার সঠিক প্রয়োগ জ্ঞান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, “গবেষণার ক্ষেত্রে পদ্ধতিগত দক্ষতা অর্জন করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT