1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনসিপি নেতা আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

এনসিপি নেতা আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে আরিফুল ইসলামের ওপর হামলা করা হয় বলে জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।

তিনি বলেন, “ডুমনি বাজার এলাকায় ঢাকা ১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন।”

এছাড়া, আদিব তার ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন তার ওপর হামলা করেছেন। তিনি বলেন, “আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবু প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।”

এ ঘটনার দুপুর সাড়ে ১২টায় উত্তরা বিএনএস সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT