1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনের ফল আগেই নির্ধারণের চেষ্টা হচ্ছে: আসিফ মাহমুদ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নির্বাচনের ফল আগেই নির্ধারণের চেষ্টা হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার দেখা হয়েছে
রবিবার রাতে ঢাকার বাংলামটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

নিজস্ব প্রতিবেদক || নির্বাচনের ফল আগেই নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার বাংলামটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “এক ধরনের সেটেলমেন্ট রিলেশন করা হচ্ছে। এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে। নির্বাচনের ফলকে আগে থেকেই নির্ধারণের একটা চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, এভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে তাহলে তাদের সে ক্ষমতা দীর্ঘমেয়াদি হবে না।”

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের জনগণ এরইমধ্যে বিভিন্ন সেটেলমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আরো অনেক শক্তিশালী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।”

তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে, তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এনসিপি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT