1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শহীদ ইশমামের কবর জেয়ারতের মাধ্যমে শুরু হলো এনসিপির নির্বাচনি পদযাত্রা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শহীদ ইশমামের কবর জেয়ারতের মাধ্যমে শুরু হলো এনসিপির নির্বাচনি পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার দেখা হয়েছে
এনসিপির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক || চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির নির্বাচনি পদযাত্রা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় অবস্থিত শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির নির্বাচনি পদযাত্রা।

এসময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, চট্টগ্রাম ৮ আসনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জোবাইরুল আরিফ ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় এনসিপির পদযাত্রায় থাকা নেতৃবৃন্দের। পথসভায় মানুষজন অপেক্ষা করছেন, ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনি পদযাত্রা শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT