1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে দেয়াল চাপায় ২ শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সিরাজগঞ্জে দেয়াল চাপায় ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে ধসে পড়া বেসিনের দেয়াল।

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জ সদর উপজেলার একটি হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত হাত ধোয়ার বেসিনের দেয়ালের নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের মেয়ে সুমি (২)। আহত শিশুর নাম সানজিদা (৩)।

স্থানীয়রা জানায়, কোভিড-১৯ মোকাবিলা করতে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করে। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। রবিবার বেসিনের ওপর শিশুরা উঠে খেলছিল। এসময় বেসিনটি দেয়ালসহ হঠাৎ ধসে পড়ে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা নামে আরেক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মারা যাওয়া শিশুদের পরিবার আইনানুগ কোনো ব্যবস্থা নিতে চাইলে অবশ্যই সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT