1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘আওয়ামী লীগের পথ অনুসরণ করলে পরিণতি একই হবে’ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

‘আওয়ামী লীগের পথ অনুসরণ করলে পরিণতি একই হবে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে
সোমবার সন্ধ্যায় উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চে এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দেন আরিফুল ইসলাম আদিব

নিজস্ব প্রতিবেদক || ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ভবিষ্যতে হামলা হলে জনগণকে সঙ্গে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে। অতীতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ হামলা চালিয়ে পালিয়ে গেছে, তাদের পথ অনুসরণ করলে একই পরিণতি হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চে এক সংক্ষিপ্ত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকালে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উত্তরা জসিমউদ্দিন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুগ্ধ মঞ্চে এসে শেষ হয়।

এসময় তিনি বলেন, “সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল ভয় পেয়ে কাপুরুষের মতো হামলা করে, সহিংসতার মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে। তবে এখন থেকে জোটের নেতাকর্মীদে ওপর হামলার ঘটনা ঘটলে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।”

আদিব বলেন, “দেশের ১৮ কোটি মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আজকের দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ। ১১ দলীয় জোট ঘোষণার পর দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাঠে নেমেছে। এই গণজোয়ার দেখে একটি মহল ভয় পেয়ে কাপুরুষের মতো সহিংসতার মাধ্যমে তা থামানোর চেষ্টা করছে।”

তিনি আরো বলেন,“আমরা থেমে যাওয়ার পাত্র নই। শহীদ ওসমান হাদি প্রমাণ করে গেছেন যে এ দেশের তরুণ সমাজ আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রস্তুত। ঢাকা-১৮ আসনকে একটি পরিকল্পিত, নিরাপদ ও ইনসাফের নগরী হিসেবে গড়ে তোলা হবে, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT