1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার দেখা হয়েছে
মঙ্গলবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়।

নিজস্ব প্রতিবেদক || চার দিনের ব্যবধানে আবারো ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় দেওয়া হয় ভুয়া ভুয়া স্লোগান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভেতরে ঢোকার পর দুই পক্ষই উত্তেজনামূলক স্লোগান দেয় এবং নাসীরুদ্দীন ওপর ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে।

এর আগে গত ২৩ জানুয়ারি সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT