1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রাম-২: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চট্টগ্রাম-২: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে, প্রার্থীতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল করায় সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

এর আগে, গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এ সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এরও আগে, হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। একইদিন নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT