1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
উত্তরায় সরকারি হাসপাতাল করার প্রতিশ্রুতি তারেক রহমানের - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

উত্তরায় সরকারি হাসপাতাল করার প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার দেখা হয়েছে
মঙ্গলবার রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে ঢাকার উত্তরা এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উত্তরার মানুষের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ উত্তরার মানুষের এই অবদান আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”

তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এসব অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ তাদের আপনজন হারিয়েছেন।

গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন,“ ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

উত্তরার গ্যাস ও পানির সংকটের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “নিয়মিত বিল পরিশোধ করেও মানুষ প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার নয়, সারা দেশের সমস্যা। দীর্ঘদিন ধরে নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় এ সংকট আরো তীব্র হয়েছে।” বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস কূপ অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া, উত্তরা এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, “মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনায় নিয়ে সরকার গঠন করতে পারলে এ উদ্যোগ নেওয়া হবে।”

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, ঢাকার যানজট, মাদকের বিস্তার এবং বেকারত্ব—এই চারটি সমস্যাকে দেশের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সংকট ও জলাবদ্ধতা নিরসন, সমন্বিত পরিকল্পনায় যানজট নিয়ন্ত্রণ এবং কঠোরভাবে মাদক দমন করা হবে।”

সমাবেশের শেষ পর্যায়ে তিনি বলেন, “এসব কাজ বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন প্রয়োজন। ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে, আর শক্তিশালী হলেই জনগণের সমস্যার সমাধান করা সম্ভব হবে।”

তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT