1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনের প্রতিশ্রুতি যেন ভোটের পরও বজায় থাকে: তৌসিফ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নির্বাচনের প্রতিশ্রুতি যেন ভোটের পরও বজায় থাকে: তৌসিফ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার দেখা হয়েছে
তৌসিফ মাহবুব

বিনোদন প্রতিবেদক || আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনি প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা; ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এমন প্রেক্ষাপটে একজন সচেতন নাগরিক হিসেবে নিজের প্রত্যাশার কথা জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

এ বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, “আমাদের দেশের বর্তমান বাস্তবতায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চাহিদা অনেক। আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি একজন শিল্পী, কোনো দলের প্রতিনিধি নই। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটুকু চাই, নির্বাচনে যেই জিতে আসুক না কেন, তারা যেন আগে জনগণের কথা ভাবেন।”

নির্বাচনি প্রচারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তৌসিফের ভাষায়, “নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, নির্বাচন-পরবর্তী সময়ে যেন সেগুলো ঠিক থাকে। প্রতিশ্রুতি রাখা হোক—জনগণ হিসেবে আমাদের চাওয়া আসলে এটুকুই।”

অতীত অভিজ্ঞতার কথাও টেনে আনেন তৌসিফ মাহবুব। তিনি বলেন, “আগেও আমরা অনেকবার ধোঁকা খেয়েছি। আর ধোঁকা খেতে চাই না। এই ধোঁকায় পড়ে অনেক মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। কারো কাছ থেকে শুনেছি—বাংলাদেশের ওপর থেকে তাদের মন উঠে গেছে, তাই বিদেশে চলে যেতে চান। এমন কথা তারকাদের মধ্যেও আছে। কিন্তু আমি এসব বিশ্বাস করি না।”

নিজের অবস্থান স্পষ্ট করে তৌসিফ মাহবুব বলেন, “আমি জন্মের পর থেকে আমার দেশকে পাগলের মতো ভালোবাসি। অবুঝ বাচ্চাদের মতো এই দেশটাকে ভালোবাসি। মন থেকে বিশ্বাস করি—রাজনীতি হোক বা সংস্কৃতি, একদিন বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো জায়গায় পৌঁছাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT