1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আসিফের নিশানায় বিএনপি, ‘আওয়ামী লীগের মতো আচরণ করলে কাউকে ছাড় দেব না’ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আসিফের নিশানায় বিএনপি, ‘আওয়ামী লীগের মতো আচরণ করলে কাউকে ছাড় দেব না’

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার দেখা হয়েছে
মঙ্গলবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। 

কুমিল্লা প্রতিনিধি || এনসিপি মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিএনপিকে নিশানায় নিয়ে দলটির প্রতি হুংকার দিয়ে বলেছেন, আওয়ামী লীগের মতো আচরণ করলে তারা কাউকে ছাড় দেবেন না।

তিনি অভিযোগ করেছেন, “বিএনপি ভাতার কথা বলে, ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ কার্ড দেওয়ার নামে বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এই হুংকার ছাড়েন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেছেন, “আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।”

ধাঁরালো ভাষায় বিএনপিকে টার্গেট করে আসিফ মাহমুদ বলেন, “ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।”

কুমিল্লাকে বিভাগ করার দীর্ঘদিনের দাবি বিষয়টি সামনে এনে চব্বিশের গণঅভ্যুত্থানের এই নেতা বলেন, “আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বঞ্চিত করে রেখেছিল। আমরা যদি নির্বাচিত হই, কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারে থাকাকালে যে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলোর দ্রুত বাস্তবায়ন করা হবে।”

গণভোটের পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করে আসিফ মাহমুদ বলেন, “ধানের শীষ, দাঁড়িপাল্লা, রিকশা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ সিল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে “

ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “আজ দেখলাম, পুরোনো কায়দায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘ছাত্রদলের সন্ত্রাসীরা’ হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না।”

এই কর্মসূচিতে কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ আসনে শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন আসিফ।

পথসভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা-৬ আসনের প্রার্থী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ আসনের শফিকুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT