1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল হামলা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৬ বার দেখা হয়েছে
বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জের পোস্ট অফিস রোডে বিচারক শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল হামলা চালিয়ে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে বিচারক শামছুল হকের বাসভবনে কে বা কারা ককটেল নিক্ষেপ করে, তা এখনো জানতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কয়েকজন দুর্বৃত্ত গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে অতর্কিতে ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও হতাহতের কোনো তথ্য নেই পুলিশের কাছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কী কারণে এই হামলা হয়ে থাকতে পারে, সেটি জানার চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT