1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৭ বার দেখা হয়েছে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামে সংঘর্ষের পর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিচ্ছেন স্বজনরা।

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে নূর আলী ও বাদশার। বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার লোকজন জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জানান। এতে অন্তত ২০ জন আহত হন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্ল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT