1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার দেখা হয়েছে
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। প্রতারক চক্র সরকার দলীয় এই এমপির পরিচয় ব্যবহার করে আর্থিক সহায়তা বা টাকা দাবি করতে পারে, এমন আশঙ্কায় পরিচিতজন ও সাধারণ মানুষকে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রেজা আহমেদ বাচ্চু এমপি।

ফেসবুকে তিনি লিখেছেন, “আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। তাই, আমার নম্বর থেকে যদি কোনো প্রকার আর্থিক সাহায্য, টাকা-পয়সা লেনদেন বা অনাকাঙ্ক্ষিত কোনো বার্তা দেওয়া হয়, তবে অনুগ্রহ করে কেউ কোনো টাকা দেবেন না। আমি কোনো টাকা চাচ্ছি না।”

তিনি জানিয়েছেন, হ্যাক হওয়ার বিষয়টি জানার পরপরই আইনি ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম বা মোবাইল ফোনে এমপি পরিচয় ব্যবহার করে কেউ কোনো সুবিধা বা অর্থ দাবি করলে তা অবশ্যই যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।

রেজা আহমেদ বাচ্চু এমপি বলেছেন, “আমার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটি অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাকের শিকার হয়েছে। একটি চক্র আমার পরিচয় ব্যবহার করে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। আমার নম্বর থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য, টাকা-পয়সা লেনদেন কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা যায়, তবে অনুগ্রহ করে কেউ কোনো টাকা দেবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বা আমার পক্ষ থেকে কেউ কোনো টাকা-পয়সা চাইছি না। সবাইকে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

তিনি জানান, শনিবার সন্ধ্যায় এ বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT