1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, যুক্ত হচ্ছে নতুন জোড়া - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন, যুক্ত হচ্ছে নতুন জোড়া

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেছেন, “চলতি মাসেই এই রুটে আরো একজোড়া ট্রেন চালু করা হবে। একইসঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে।”

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবার মান বাড়াতে আধুনিক ব্যবস্থাপনার আওতায় স্টেশন পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

তিনি আরো বলেন, “সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। বর্তমান সরকারের মেয়াদেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT