1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন ও মমিনুল নামের দুই শ্রমিক।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার আশরাইল গ্রামের মো. বদরউদ্দির ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মাহামুদুর রহমান বলেন, বৃষ্টিতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের চারপাশের মাটি নরম হয়ে দেয়াল ধসের ঘটনা ঘটে। সেই সময় শ্রমিকরা ট্যাংকের ভেতরে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT