1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হত্যা ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় পুলিশের করা আবেদনের প্রেক্ষিতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন ও ফটিকছড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

পুলিশ সূত্র জানায়, যশোরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে হত্যা ও অস্ত্র মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমান্ডে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার নেতৃত্বাধীন সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রের উৎস, সহযোগীদের অবস্থান এবং বিভিন্ন হত্যা, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধে সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

পুলিশের জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT