1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার - রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার – রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাজশাহী প্রতিনিধি || সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার দুবাইয়ে একটি ল ফার্ম (আইনি প্রতিষ্ঠান) নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা শুনেছি। বিষয়টি নিয়ে এরই মধ্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা বর্তমানে তার জামিন আদেশের সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) সংগ্রহের চেষ্টা করছি।

পলাতক সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুতই তাকে দেশে ফেরত আনা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT