1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহকারী গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহকারী গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে
আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও তার ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি || নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলি হত্যা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, কৃষক সিদ্দিক আলি ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজারে খরচ করতে যান। ওই সময় আসামিরা এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজকে এলোপাতাড়ি মারধর করে। এসময় কৃষক সিদ্দিক আলী রাস্তায় লুটিয়ে পড়লে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি দিয়ে কৃষক সিদ্দিক আলিকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।

মামলার এজাহারে আরো বলা হয়, ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলির হত্যা মামলা দায়ের করতে পারেননি বাদী। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, শনিবার সিদ্দিক হত্যা মামলায় আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT