1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জুলাই অভ্যুত্থান দিবসে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থান দিবসে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ আগস্ট) বাহিনীটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র‍্যাব নিরাপত্তা জোরদার করেছে।

তারা জানায়, ইতোমধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত জারিকৃত সব প্রকার আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‍্যাব ফোর্সেস কাজ করছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রত্যেক ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তা হুমকি পর্যালোচনাপূর্বক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক Contact/Informer অথবা সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

৪ আগস্ট দিবাগত রাত্রে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে এবং ৪ আগস্ট দিবাগত রাত্রে অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ সমূহের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও জুলাই স্মৃতিস্তম্ভ সমূহে এবং রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় মধ্যে অনুষ্ঠানস্থলে গমনাগমনের রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নাশকতা ও অপতৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠাস্থল ও জুলাই স্মৃতি স্তম্ভসমূহের নিরাপত্তায় যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ৭ দিন পূর্ব হতে ইউনিফর্ম পরিহিত র‍্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/অপপ্রচার রোধকল্পে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব ফোর্সেস বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT