1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১১ দলীয় ঐক্যের কর্মসূচি : সচিবালয়ের সব গেট বন্ধ, অতিরিক্ত পুলিশ মোতায়েন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

১১ দলীয় ঐক্যের কর্মসূচি : সচিবালয়ের সব গেট বন্ধ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে
সচিবালয় গেটের সামনে অবস্থানরত পুলিশ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক || রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এরই অংশ হিসেবে আজ সকাল ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করেন জোটের নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল বের করেন তারা।

মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। প্রয়োজনীয় কাজে সচিবালয়ে প্রবেশের জন্য আসা অনেককে গেটের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

কর্মসূচিতে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। তারা বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে জ্বালানি সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT