1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নলকায় মধ্যরাতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নলকায় মধ্যরাতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের কামারখন্দের নলকায় যাত্রীবাহী বাসে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুর্ঘটনা কবলিত বাসের চালক আছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাত দেড়টার দিকে নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বাসটির চালকসহ দুইজনের মৃত্যু হয়।

তিনি জানান, বাসের অন্তত আট যাত্রী আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT