1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক || রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজ এস-টু-এজে-ওয়াই কারিগরি ত্রুটির কারণে বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ অবস্থায় রয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ৮ আগস্টের বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

এতে আরো বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী কারিগরি ত্রুটি সমাধান করা সম্ভব হলে বিজি-৩০৬ ফ্লাইটটি ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি ৯ আগস্ট স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে, যাত্রীদের সর্বশেষ তথ্য নিয়মিত জানানো হবে বলে জানানো হয়েছে।

খবর # বাসসের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT