1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভাইরাল ভাত মিজান গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ভাইরাল ভাত মিজান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান (মাঝে)

নিজস্ব প্রতিবেদক || মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমান ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৯ আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার দুপুরে আগারগাঁও এলাকায় বিদ্যুৎ বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশের একটি যৌথ টিম অবৈধ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দলটি আগারগাঁওয়ে ফুটপাতে অবস্থিত মিজানের ভাতের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় মিজান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্মকর্তাদের ওপর চড়াও হন।

একপর্যায়ে তিনি বিদ্যুৎ বিভাগ, সিটি করপোরেশনের কর্মী এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের আঘাত করেন ও বাগবিতাণ্ডায় জড়ান। পরে ঘটনাস্থল থেকে কাফরুল থানা পুলিশ মিজানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত কর্মীদের ওপর হামলার অভিযোগে মিজানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT