1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খুলনায় গভীররাতে পত্রিকা অফিসে ঢুকে হামলা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::

খুলনায় গভীররাতে পত্রিকা অফিসে ঢুকে হামলা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
খুলনা নগরীতে দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে মধ্যরাতে সন্ত্রাসীরা হামলা চালায়।

খুলনা প্রতিনিধি || খুলনা নগরীতে দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে মধ্যরাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তারা পত্রিকাটির স্টাফ ফয়সাল আহমেদকে (৪৯) মারধর করে এবং সাংবাদিকদের খুঁজতে থাকে। তাদের কাউকে না পেয়ে অফিসের কাচের দরজা ভাঙচুরের চেষ্টা করে।

রোববার (৯ আগস্ট) দিনগত রাত ২টার দিকে নগরীর ৩ কেডিএ এভিনিউস্থ প্রবাহ ভবনের পঞ্চম তলায় হামলা করা হয়। আহত ফয়সাল আহমেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে সোমবার সোনাডাঙ্গা থানা পুলিশের একাধিক টিম এবং গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া খুলনা প্রেস ক্লাব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে যান।

দৈনিক প্রবাহ কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাতে পত্রিকার কাজ শেষ করে সাংবাদিকেরা অফিস ত্যাগ করেন। এরপর রাতের সেকশনে পেস্টিংয়ের কাজ চলছিল। রাত ২টার পর কয়েকজন সন্ত্রাসী প্রবাহ ভবনে প্রবেশের চেষ্টা করে। নিচ তলায় মেইন গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. মুসলিমকে ধাক্কা দিয়ে পঞ্চম তলায় পত্রিকা অফিসে ঢোকে। তারা সাংবাদিকদের খুঁজতে থাকে। সাংবাদিকদের না পেয়ে পেস্টার ফয়সাল আহমেদকে একা পেয়ে মারধর করে।

পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান বলেন, অফিসে রক্ষিত সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রবিউল ও সিজানের নাম জানা গেছে। ভবনের গেটের বাইরে পাঁচ-ছয়জন অপেক্ষমাণ ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

হামলার শিকার ফয়সাল আহমেদ বলেন, তিনি অফিসে কাজ করছিলেন। বাথরুমের জানালার গ্লাসে বাইরে থেকে একাধিক ইট মারা হয়। এর কিছুক্ষণ পর অফিসের পঞ্চম তলার গেটে চিৎকারের শব্দ শুনে তিনি কাছে আসামাত্র তাকে মারধর করা হয়। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের খুঁজতে থাকে এবং গালিগালাজ করে। পরে তাকে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।

ঘটনাস্থল পরির্দশন করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, গভীররাতে কারা কী উদ্দেশ্যে হামলা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

খবর পেয়ে খুলনা প্রেস ক্লাব ও সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ার, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি ও মানবজমিনের ব্যুরো প্রধান রাশিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা প্রবাহ ভবন পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT