1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
থানায় হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

থানায় হ্যান্ডকাফ পরা আসামির টিকটক ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
হ্যান্ডক্যাফ পরা অবস্থায় করা টিকটক ভিডিও ভাইরাল হয়।

মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামির টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যান্ডকাফ পরিহিত ‘তানভীর নুসু’ নামে এক যুবক থানার ভেতরে ভিডিও ধারণ করছেন। আর কাছে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

পুলিশি হেফাজতে থাকা আসামির হাতে কীভাবে মোবাইল ফোন গেল এবং থানা প্রাঙ্গণে কীভাবে তিনি নির্দ্বিধায় ভিডিও করার সুযোগ পেলেন— তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কিছু দিন আগে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে যায়।

পুলিশের একটি সূত্র জানায়, মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় ৮-১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই ভিডিও ধারণ করা হলো, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তার জানা ছিল না এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT