1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাস শূন্য ১৮ প্রতিষ্ঠান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
চট্টগ্রামে ২ দিনব্যাপী কিউরেটর প্রশিক্ষণ শুরু সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড পরিবার বিচ্ছিন্ন ৯ তরুণের এসএসসি জয় রাষ্ট্র কাঠামোর সবক্ষেত্র ফ্যাসিবাদমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী এখন দেয়ার মতো সামর্থ্য আছে কিন্তু ভাইজান নাই: মনিরা মিঠু বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না: তথ্য উপদেষ্টা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, স্লোগানে ইবি শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের নতুন সিদ্ধান্ত বাতিল চায় জাকসু শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাবি ছাত্রশিবিরের বিক্ষোভ

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাস শূন্য ১৮ প্রতিষ্ঠান

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
ফাইল ফটো

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুর শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। এবার এই বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। পাসের হার কমার পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। একই সঙ্গে বেড়েছে কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ না হওয়া বিদ্যালয়ের সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৮৩টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১৮টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার, জিপিএ-৫ এবং বিদ্যালয়ভিত্তিক ফলাফলে চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT