1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাবনার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি || এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাবনা জেলায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। চারটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৬০ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, শতভাগ ফেল করা চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো-ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা, একই উপজেলার সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা), ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা।

এর মধ্যে ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন, সিকেবি আলিম মাদ্রাসা (ভোকেশনাল শাখা) থেকে ৭ জন, ফরিদপুর উপজেলার হারোভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং চাটমোহর উপজেলার মহেলা মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT