1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজধানীতে দুই দিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

রাজধানীতে দুই দিনব্যাপী নগদ-প্রথমা বইবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি || মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তার কর্মীদের জন্য প্রথমা ডটকম-এর সাথে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে।

মূলত নগদের কর্মীদের বাংলাদেশের সেরা সব বই কেনার সুযোগ করে দিতে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ আয়োজন।

বনানীতে নগদ লিমিটেড-এর প্রধান কার্যালয়ে সোমবার অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে নগদ-প্রথমা বইবন্ধনের আয়োজন করা হয়। প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ নগদের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নগদ-প্রথমা বইবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ বলেন, বর্তমানে মানুষের মধ্যে পড়ার প্রবণতা কমে গেছে। পড়ালেখা ও শিক্ষার মাধ্যমে একটি সমাজ এগিয়ে যায়। যে কারণে সময় বদলে গেলেও পড়া বা জানার কোনো বিকল্প নেই। কোনো জাতি ভালো করতে পারে একমাত্র পড়ার মাধ্যমেই। এ সময় তিনি উভয় প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও ভালো ও কার্যকর করার ওপর জোর দেন এবং কর্মীদের যাতে বই পড়তে উৎসাহিত করা হয়, তারওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ছোটবেলা থেকে তিনি বই পড়ায় অভ্যস্ত। তবে বই পড়ার সাথে সাথে বাস্তবের সাথে সেই অর্জিত জ্ঞানের প্রয়োগ জরুরি বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এখন অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের বিভিন্ন ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এই আয়োজন কর্মীদের একটু ভিন্ন অনুভূতি দেবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদ-প্রথমা বইবন্ধনে নগদ কর্মীদের জন্য ২০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ থাকছে এই মেলায়।

এছাড়া বিদেশি বইয়ের ওপর থাকবে ৫ শতাংশ মূল্যছাড়। আর নগদের বাংলা কিউআর কোড-এর মাধ্যমে পেমেন্ট করা গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৫ শতাংশ অতিরিক্ত মূল্যছাড়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম।

নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্বাবধানে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।

এর আগে আড়াই বছর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে একই ধরনের আয়োজন করে নগদ ও প্রথমা ডটকম। সেবারও নগদের কর্মীদের মধ্য থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT