1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধারের পর জড়ো হওয়া মানুষ

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে মো. আব্দুর রহমান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারসংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি জগন্নাথপুর ইউনিয়নের টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‍“ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT