1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যাওয়া ট্রাক

মৌলভীবাজার প্রতিনিধি || মৌলভীবাজারের রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর ধামাইপার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে একটি ট্রাক ধামাই খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকটির চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপার ব্রিজে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকটির চালক রুমান মিয়া (৫৪) মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধামাইপার এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, “ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ব্রিজের রেলিং ভাঙা ও নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া বলেন, “ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার ছিলেন।”

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “ট্রাকে দুজন ছিলেন চালক ও হেলপার। চালক রুমান মিয়া মারা গেছেন, হেলপার নয়নকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT