1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গ্যাসের অপেক্ষায় ২৪ ঘণ্টা, পাম্পেই রাত কাটাচ্ছেন চালকেরা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গ্যাসের অপেক্ষায় ২৪ ঘণ্টা, পাম্পেই রাত কাটাচ্ছেন চালকেরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জে গ্যাসের আশায় কেউ কেউ অটোরিকশা ও বাসের ভেতরে শুয়ে পাম্পেই রাত কাটাচ্ছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা, হাইয়েস ও বাসের চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেক চালক গাড়ি রেখেই বাড়ি কিংবা অন্যত্র চলে যাচ্ছেন। কেউ কেউ আবার গ্যাসের আশায় অটোরিকশা ও বাসের ভেতরে শুয়ে পাম্পেই রাত কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন ‘এ্যালবাট্রস এনার্জি লিমিটেড’-এ গিয়ে দেখা গেছে, গ্যাসের জন্য বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি। চালকদের কেউ ১৮ ঘণ্টা, কেউ ২৪ ঘণ্টা আবার কেউ ২৮ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় আছেন।

এনায়েতপুর-বেলকুচি রুটের সিএনজি অটোরিকশার চালক মো. আনোয়ার হোসেন বলেছেন, “বুধবার সকাল ১২টায় পাম্পে এসে সিরিয়াল দিয়েছি। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত গ্যাস পাইনি। ২৬ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। আমরা দিন আনি দিন খাই। গাড়ি না চালাতে পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।”

ধানগড়া-কাঠেরপুল রুটের চালক আয়েজ উদ্দিন বলেন, “২৭ ঘণ্টা ধরে গ্যাসের জন্য অপেক্ষা করছি। বাসা অনেক দূরে হওয়ায় রাতে অটোরিকশার মধ্যেই ঘুমিয়েছি। কখন গ্যাস পাব, তারও নিশ্চয়তা নেই।”

সিরাজগঞ্জ-কামারখন্দ রুটের চালক শফিক বলেন, “২৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছি। গ্যাস না পাওয়ায় গতকাল চালকরা সড়ক অবরোধও করেছিলেন। পরে আশ্বাস পেয়ে আবার পাম্পে এসে সিরিয়ালে দাঁড়িয়েছি। রাতটাও সিএনজির ভেতরেই কাটিয়েছি।”

মাইক্রোবাস চালক মিন্টু শেখ বলেন, “গ্যাস নিতে এসে পাইনি। তাই, গাড়ি পরিষ্কার করে সময় কাটাচ্ছি।”

বাসচালক মো. পারভেজ জানান, গতকাল সিরিয়াল দিয়ে রাত বাসের মধ্যেই কাটিয়েছেন। এখন পর্যন্ত গ্যাসের দেখা মেলেনি।

এ্যালবাট্রস এনার্জি লিমিটেডের ক্যাশ কাউন্টারে দায়িত্বরত মো. পলাশ বলেন, “বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সারা দেশেই গ্যাসের সংকট চলছে। সরবরাহ পেলেই যানবাহনে গ্যাস দেওয়া হবে।”

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “দ্রুতই গ্যাস সংকট সমাধানের চেষ্টা চলছে। এত দীর্ঘ সময় ধরে সংকট থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, গ্যাস না পেয়ে বুধবার সিএনজি অটোরিকশার চালকরা সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। পরে মালিক সমিতির নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে পুনরায় পাম্পে সিরিয়ালে দাঁড়ান তারা।

সিরাজগঞ্জ জেলা সিএনজি অটো টেম্পু মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন বলেন, “সারা দেশে গ্যাস সংকটের প্রভাব সিরাজগঞ্জেও পড়েছে। এ কারণে চালকরা সড়ক অবরোধ করেছিলেন। পাম্প মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT