নিজস্ব প্রতিবেদক || রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তাকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১৭ জন এবং সিটিটিসি ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রামের ৩ পুরিয়া হেরোইন, ৫ কেজি ওজনের পিতলের জালী, ৬ টি মোবাইল, ৩ টি চাপাতি, ১ টি হাতুড়ি, ১ টি খেলনা পিস্তল এবং এক জন ভিকটিমকে উদ্ধার করা হয়।