1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নারীসহ আহত ৩ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নারীসহ আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জ থানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মাদক কারবারিদের ছুরিকাঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- সিফাত (২১), রাজু (২৬) ও এনি আক্তার (৩০)।

স্থানীয়রা জানান, পাগলাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে আহত সিফাতের মায়ের পিঠার দোকানের সামনে মাদক কারবারি শফিকুল ইসলামের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের সদস্যদের সংঘর্ষ চলছিল। এসময় সিফাত ও অন্য কয়েকজন মারামারি থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি ঠান্ডা হলে উভয় গ্রুপ স্থান ত্যাগ করে।

প্রায় ৩০ মিনিট যেতেই মাদক কারবারি শফিকুল ইসলাম, তার বড় বোন জান্নাতুল ফেরদৌস, বোন জামাই সোহেলসহ ৫-৬ জনের একটি দল পুনরায় ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তাদের ছুরিকাঘাত করেন। আশপাশের মানুষেরা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং হামলাকারীদের গণপিটুনি দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এখনো মামলা হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT